ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ৬টি ইউনিয়নের মোট এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ২০ কেজি করে সার এবং ১ কেজি করে বারি সরিষা-১৪, ১৮ ও ২০ বীজ বিতরণ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২ টায় রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গনে এই বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও গম ফভসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর ও রুহিয়া (অতিরিক্ত) উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, রুহিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিগিএম গগন শাহা এবং ঢোলারহাট ইউ পি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় প্রমুখ
এছাড়াও রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
