” প্রকাশিত সংবাদের প্রতিবাদ “

লেখক: Admin
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

আমি মোঃ গোলাম রব্বানী সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ ঠাকুরগাঁও, আমার বিরুদ্ধে ” ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ” এই শিরোনামে একটি সংবাদ ফলাও ভাবে প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদটিতে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে আসল ঘটনাটি কিন্তু ভিন্নরূপ। যেভাবে আমি বলার চেষ্টা করেছি সেভাবে প্রচার করা হচ্ছে না। একটি কুচক্রী মহল আমার এই বক্তব্যগুলোকে কাটপিচ করে ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

আসল ঘটনাটি হচ্ছে, গত ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে ০৯ নং সেনগাঁও ইউনিয়নের এক পূজা মণ্ডপে বক্তৃতা দেয়ার সময় ঠাকুরগাঁও – ৩ আসনের মাননীয় এমপি জাহিদুর রহমান জাহিদ মহোদয় আগামী ইউপি নির্বাচনে ৯ নং সেনগাঁও ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনাব মোঃ সাইদুর রহমানকে (বর্তমান চেয়ারম্যান) পরিচয় করিয়ে দেন। এ সময় আমি সকলের সাথে করতালি দেয়। ১০ থেকে ১৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে অনুমোদনহীন ফেসবুক গ্রুপ ও পেইজে কিছু সাংবাদিক প্রচার করতে থাকে। ঘটনার পাঁচ দিন পর সাংবাদিক পরিচয় দিয়ে বাদল হোসেন আমাকে ফোন দিয়ে বলেন যে আপনি তো বিএনপি নেতার মত এমপির বক্তব্যের সাথে হাততালি দিচ্ছেন। আপনি তো তাহলে বিএনপি নেতা হয়ে গেলেন -স্যার। হাসতে হাসতে মোবাইল ফোনে কথাগুলো বলেন সে। প্রতিউত্তরে আমিও রসিকতা ও মজা করে বলি যে ,আপনি যদি মনে করেন তাহলে তাই আমি পীরগঞ্জে বিএনপির নেতা “নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ” সে মজা করে হাসতে হাসতে কথাগুলো বলছিল আমিও মজা করে কথাগুলো বলেছি। সেই সাথে আমি কিন্তু আরও অনেক কথাই তাকে বলি সেগুলো কাটপিচ করে শুধু কয়েকটি কথার রেকর্ড ক্লিপ প্রচার করা হচ্ছে। রসিকতা ও মজার কথাগুলো সে ভিন্নভবে উপস্থাপন করে আমার সম্মানহানী করার চেষ্টা করছে।

এই বিষয়টি কিছু সাংবাদিক তারা সস্তা জনপ্রিয়তা এবং ভিউ ব্যবসা করার জন্য ফেসবুক সহ অনলাইন কিছু নিউজ পোর্টালে প্রচার করছে। এ ঘটনাকে রাজনৈতিক নাম দেওয়ার জঘন্য অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সেই সাথে আমি পীরগঞ্জবাসীকে অনুরোধ করব পীরগঞ্জ উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা।
আপনারা কেউ এসব অপপ্রচারে বিব্রত হবেন না। কিছু মানুষ অনৈতিক সুবিধা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার শুরু করেছে। আমি এই মিথ্যা সংবাদগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী, গোলাম রব্বানী সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ ঠাকুরগাঁও।