রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের সহকারী ম্যানেজার শিমুল মাহমুদ ও আতিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা।
এ সময় কার্যক্রমের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের রাণীশংকৈল-হরিপুর জোনের পরিবেশক সফিকুল ইসলাম। এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব। আয়োজকরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
