রাজবাড়ীতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বুকে গুলি করে এক যুবককে হত্যা করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম পিয়ারুল সরদার (৩২)। তিনি সদরের রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী বলে জানা গেছে।
