এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

লেখক: Admin
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

এবার শারদীয় দুর্গাপূজা সর্বোচ্চসংখ্যক মণ্ডপ এবং সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে ‘গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।