এন.আই. এলিন,নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল দল পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওদা কানারী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করে।
দিহানগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির এ কার্যক্রম পরিচালনা করা হয়।
