রাণীশংকৈলে মহাসপ্তমীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

লেখক: Admin
প্রকাশ: ৭ ঘন্টা আগে

অতুল বসাক, রাণীশংকৈল: শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কঅসহায়লেজপাড়া দুর্গা মন্দিরে অসহায়, দুস্থ ও গরিব-দুঃখী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) মহাসপ্তমীর পবিত্র ও আনন্দঘন পরিবেশে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের রানীশংকৈলের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক অতুল বসাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ জুয়েলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বস্ত্র বিতরণকালে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে উৎসবের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা নতুন বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। মহাসপ্তমীর আনন্দঘন মুহূর্তে এমন মানবিক উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।