পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ভারসাম্যহীন বৃদ্ধের

লেখক: Admin
প্রকাশ: ৬ ঘন্টা আগে

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় মোবারক আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পীরগঞ্জ শহরের মিত্রবাটি এলাকার ‘জোড়া কবরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক আলীর বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে বলে জানা গেছে । তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেলস্টেশন ছেড়ে পৌর এলাকার জোড়া কবর এলাকা পার হচ্ছিল।

সে সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোবারক আলী।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবগত করলে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।