পীরগঞ্জে দুর্গামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুল ইসলাম

লেখক: Admin
প্রকাশ: ৫ ঘন্টা আগে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আসন্ন ৫ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদেকুল ইসলাম গত ২০ অক্টোবর বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন দুর্গামণ্ডপে গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। তাঁরা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদেকুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।