পীরগঞ্জে এক রাত ব্যাপি সুপার ফোর নাইট ক্রিকেট টুর্নামেন্ট

লেখক: Admin
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জাকির হোসাইন, ঠাকুরগাঁও : মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাত ব্যাপি সুপার ফোর নাইট ক্রিকেট টুর্নামেন্ট জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ব্যাপি পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজিপুর ইউনিয়নের কাটাপুকুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেন মোহাম্মদ পুর সুমন একাডেমী।
উক্ত খেলায় মুনসুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন ৭ নং হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি বজির উদ্দিন, যুব নেতা শাহীন আলম সহ আরো অনেকে।
উক্ত খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। এতে একতা যুব সংঘকে পরাজিত করে নির্বাচিত হয় কাজল একাদশ মোহাম্মদপুর।
পড়ে বিজয়ীদের মাঝে ট্রফি ও নগত অর্থ তুলে দেওয়া হয়।