ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯ নভেম্বর, (সোমবার) আর্থিক সহায়তা প্রদান করেন। সহযোগিতা হিসেবে প্রতি পরিবারকে ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আবু শোয়েব খান।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে।
