পীরগঞ্জে সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাকির , সম্পাদক এম.জেড মাহফুজ 

লেখক: Admin
প্রকাশ: ১ ঘন্টা আগে

এম. জেড মাহাফুজ, পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বসম্মতিক্রমে ‘পীরগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (পিইউজে) ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে এশিয়ান টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জাকির হোসাইনকে সভাপতি, দৈনিক জনতার খবরের জেলা প্রতিনিধি এম.জেড মাহফুজকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলা কন্ঠের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পীরগঞ্জ থানা রোড সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে ৮টায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, দৈনিক শেখর সন্ধানে পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক (সহ-সভাপতি), দৈনিক গণকণ্ঠের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাল্টিমিডিয়া আবু বক্কর সিদ্দিক( যুগ্ম সাধারণ সম্পাদক) , দৈনিক গণ বার্তার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল করিম (সহ – যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক ঘোষণা পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি রাসেল আলম ( সহসাংগঠনিক সম্পাদক) টিবিসি নিউজের  ঠাকুরগাঁও প্রতিনিধি মেহেদী হাসান (অর্থ সম্পাদক), দৈনিক প্রথম বাংলাদেশ পীরগঞ্জ  উপজেলা প্রতিনিধি আইনুল হক (দপ্তর সম্পাদক), দৈনিক আমাদের প্রতিদিনের পীরগঞ্জ  উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান (প্রচার সম্পাদক), দৈনিক মাতৃজগত পত্রিকার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান জীবন (ক্রীড়া সম্পাদক), দৈনিক মুক্ত ভাষার উপজেলা প্রতিনিধি নাহিদ পারভিন রিপা (মহিলা বিষয়ক সম্পাদক) দৈনিক প্রভাত পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রেজাউল করিম ( সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক), দৈনিক উত্তরের কন্ঠের উপজেলা প্রতিনিধি বকুল কুমার রায় (আইন বিষয়ক সম্পাদক)।
এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক,  দৈনিক গণতন্ত্র পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: সামসুজ্জোহা।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অভয়নগর উপজেলা প্রতিনিধি জিহাদ আহমেদ জয়, দৈনিক আজকের সংবাদের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাফিউল ইসলামের এলিন, দৈনিক বাংলার আলোর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ রেজা অনিক, মুভি বাংলা টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নুল আবেদীন, টিবিসি নিউজের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সামিউল ইসলাম সুজন, দৈনিক ঘোষণার ফারুক হোসেন।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাধারণ সভার সভাপতি জাকির হোসাইন নতুন এই কার্যনির্বাহী ও সাধারণ সদস্য সহ  পূর্ণ কমিটি ঘোষণা করেন।
নির্বাচিত এই কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।