ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় কে এফ কে বাংলাদেশ এর রিটেলার মিটিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রুহিয়া ফাজিল মাদ্রাসা হল রুমে এই মিটিংয়ের আয়োজন করে, মা বাবার দোয়া ট্রেডার্স। কৃষিতে উদ্যোগক্তা তৈরি, ও নিরাপদ ফসল উৎপাদন-ই হলো কেএফকে বাংলাদেশ এর মূল লক্ষ্য।
এতে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মালেক মানিক, আকরাম হোসেন,কেএফ কে বাংলাদেশের এর রিজিওনাল ম্যানেজার রংপুর, মোঃ সুমন আলি, পরিচালক কেএফকে বাংলাদেশ, মা বাবার দোয়া ট্রেডার্স এর সত্বাধীকারী সুলতানা আলি সহ আরো অনেকে।
রিটেলার মিটিংয়ে উপস্থিত ছিলেন, মাঠ পর্যায়ের রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা ব্যাবসায়ীরা।
কৃষিতে নতুন উদ্যোগতা তৈরি, নিরাপদ ফসল উৎপাদন, সহ কেএফকে বাংলাদেশ এর সাথে কাজ করার আহ্বান জানানো হয়, খুচরা ব্যাবসায়ীদের।
