পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ভুরভুষী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুরভুষী শ্রী শ্রী দুর্গামন্দির কমিটির উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।
রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঋতু রায়। মন্দির কমিটির সদস্যরা জানান, শারদীয় দুর্গোৎসব কেবল আনন্দ-উৎসব নয়, এটি ত্যাগ, সম্প্রীতি ও মহামিলনেরও প্রতীক।
এই ভাবনা থেকেই ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি তাঁরা বিভিন্ন সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করেছেন। এরই অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তাঁরা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করাই তাঁদের মূল লক্ষ্য।
