এন.আই.এলিন, নিজস্ব প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা বালাইনাশক ব্যবসায়ী সমিতির মাসিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সমিতির সদস্য ও ব্যবসায়ীদের ঐক্য, ব্যবসায়িক অধিকার সংরক্ষণ এবং নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ বালাইনাশক পণ্য বিক্রি প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সমিতির মূল লক্ষ্য হলো কৃষক ও ক্রেতাদের স্বার্থ রক্ষা, বৈধ ও মানসম্মত বালাইনাশক পণ্যের বিপণন নিশ্চিত করা এবং ব্যবসায়িক পরিবেশের সার্বিক উন্নয়ন করা।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার পাশাপাশি অনিয়ম প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত মাসিক সভার মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সমতির সকল সদস্য ও ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও কৃষকবান্ধব বালাইনাশক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় সমতির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম সহ সমতির বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
