অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতায় রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

লেখক: Admin
প্রকাশ: ২ ঘন্টা আগে

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯ নভেম্বর,  (সোমবার) আর্থিক সহায়তা প্রদান করেন। সহযোগিতা হিসেবে প্রতি পরিবারকে ১ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আবু শোয়েব খান।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে।