ঠাকুরগাঁও প্রতিনিধি:
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু জীবিত অবস্থাতেই সীমাবদ্ধ থাকে না, কিছু সম্পর্ক মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকে। তেমনই এক মানবিক ও আবেগঘন ঘটনার সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের ১নং রুহিয়া ইউনিয়ন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক। মানিকের নির্বাচনী প্রচারণার জন্য কিছু অর্থ জমিয়ে রেখেছিলেন তাঁর এক শুভাকাঙ্ক্ষী রফিকুল ইসলাম। পেশায় তিনি একজন হোটেল ব্যবসায়ী। মানিকের প্রতি ভালোবাসা, আস্থা ও আন্তরিকতা থেকেই নিজের সাধ্যমতো অর্থ সঞ্চয় করে রেখেছিলেন তিনি।
কিন্তু নিয়তির নির্মম পরিহাস! গত সপ্তাহে মৃত্যুবরণ করেন সেই শুভাকাঙ্ক্ষী রফিকুল ইসলাম। তাঁর মৃত্যুর পরও হারিয়ে যায়নি মানিকের প্রতি তাঁর সেই ভালোবাসা ও আন্তরিকতার স্মৃতি।
মৃত্যুর আগে মানিকের নির্বাচনী প্রচারণার জন্য জমানো সেই অর্থ তাঁর পরিবারের কাছে সংরক্ষিত ছিল। পরবর্তীতে রফিকুল ইসলামের ছেলে মামুন সেই জমানো অর্থ আব্দুল মালেক মানিকের হাতে তুলে দেন।
এ সময় ঘটনাটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
একজন মানুষের মৃত্যুর পরও তাঁর রেখে যাওয়া ভালোবাসা, বিশ্বাস ও প্রতিশ্রুতির এমন বাস্তব প্রতিফলন উপস্থিতদের হৃদয় ছুঁয়ে যায়।
রফিকুল ইসলামের এই আন্তরিকতা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।
নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, মানুষের ভালোবাসা ও বিশ্বাস যে অর্থের চেয়েও অনেক বড়—এই ঘটনা যেন তারই এক অনন্য দৃষ্টান্ত।
শুভাকাঙ্ক্ষী রফিকুল ইসলামের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া।
